![]() |
| কি মায়া লাগাইলি মোরে |
এই ক্লান্ত দুপুরে
তোরে খুব মনে পড়ে
কেনো জানি অযথাই
চোখের পানি ঝড়ে
মিছে মায়ার এ ভুবনে হায়
কেউ কারো নয়
দিন শেষে চলে যায়
যে যার ঘরে
কি মায়া লাগাইলি মোরে
বাধলি কোন প্রেমের ডোরে
কেনো তোরে ভুলিতে পারি না...
যতই চাই থাকতে ভুলে
ততই তোরে মনে পড়ে
তোর স্মৃতি মোছা তো যায় না..
তিলে তিলে যাচ্ছে পুড়ে হৃদয়
ওরে দেখ না কেউ এসে
এ আমি জানিতাম কি হবে এমন
এতটা ভালবেসে
ওরে জানিতাম যদি উড়ে যাবি
মনের শিকল ছিড়িয়া
আদর সোহাগ দিয়া তোরে
রাখিতাম বান্ধিয়া
কি মায়া লাগাইলি মোরে
বাধলি কোন প্রেমের ডোরে
কেনো তোরে ভুলিতে পারি না
যত চাই থাকতে ভুলে
ততই তোরে মনে পড়ে
তোর স্মৃতি মোছা তো যায় না
কি মায়া লাগাইলি মোরে
বাধলি কোন প্রেমের ডোরে
কেনো তোরে ভুলিতে পারি না
যত চাই থাকতে ভুলে
ততই তোরে মনে পড়ে
তোর স্মৃতি মোছা তো যায় না
Lyric by Samz Vai
আর আইসো না
![]() |
| আর আইসো না |
একটা সময় খুব ভালোবাসছিলাম
এখন সবি মাইনা লইছি
তোমারে ভাইবা কত
চোখের জলে বুক ভাসাইছি
করসো কত তাল বাহানা
হাসি মুখে সইয়া গেছি
রাজকুমার সব স্মৃতি গুলো
হৃদয় থেকে মুইছা দিছি
এদিকে আমার মেঘলা আকাশ
তুমি সাত রঙ সাঁজে
আমার দেহ হচ্ছে শীতল
তোমার নুপুর বাজে
তুমি আছো কত হাসিখুশি
সব খবরই আসে
এ আজ অন্য কেউ তোমার চোখে
চোখ রাখিয়া হাসে
আমি গায়বো না গান
তোমায় ছাড়া
লিখবো নাকো কবিতা
আছো তুমি স্মৃতি হয়ে
আর দেয়ালের ছবিটা
কেনো মাঝে মাঝে হাতছানি দাও
গভীর ঘুমের স্বপনে
আর আইসো না আর আইসো না
এই অভাগির মনেতে
সে কি আমার মত
হাসিখুশি রাখে তোমাকে
ভালোবাসে এমনি করে হবে কেউ
আমার মত লিখে রাখ পাজরে
আমি গায়বো না গান
তোমায় ছাড়া
লিখবো নাকো কবিতা
আছো তুমি স্মৃতি হয়ে
আর দেয়ালের ছবিটা
কেনো মাঝে মাঝে হাতছানি দাও
গভীর ঘুমের স্বপনে
আর আইসোনা আর আইসোনা
এই অভাগীর মনেতে
তোরে ভুলে যাওয়ার লাগি
![]() |
| তোরে ভুলে যাওয়ার লাগি |
তোরে ভুলে যাওয়ার লাগি
আমি ভালোবাসি নি
সব ভেঙে যাবে
এভাবে ভাবতে পারি নি
আজ এই অবেলায়
তুমি হীনা কাটে না সময়
তুমিময় এই ভুবন
তোমাকে পেতে চাই কাছে
এই মন সারাক্ষণ
কেনো বুঝ না
তুমি কত আপন...
এই অবেলায় কার অপেক্ষায়
মন আমার কেঁদে যায়
আমি কি কিছু ই জানি না...
আমি জেনেও কি লাভ?
সে বুঝে না অনুরাগ
তারে ভুলা তো যায় না...
তোরে ভুলে যাওয়ার লাগি
আমি ভালোবাসি নি
সব ভেঙে যাবে
এভাবে ভাবতে পারি নি।
তুই ছাড়া কে বন্ধু
হায় বুঝে আমার মন
তুই বিহনে আর
এ ভুবনে আছে কে আপন
আজ আমার শূন্যতা
আমায় ডাকে বারেবার,
আজ তুমি অন্য কারো
জানি হবে না আমার
অতীতের কথাগুলো
মনে পড়ে বারেবার,
ভয় নেই আজ
তোমাকে হারাবার।
আজ আমি বড় একা
নেই তোমার কোনো দেখা
তুমি আছো ভালো
আমায় করে দিয়ে একা।
পথের ধারে খুঁজে দেখ ,
পাবে তোমার পাশের ছায়া।
হয়ে রবো আমি
দেখ তোমার কাছে
তোমায় নিয়ে গাইবো গান
ভালোবাসার সুরে
আমি আশায় আছি
একদিন আসবে আবার ফিরে
আমার ছিল কত স্বপ্ন
তুমি ভেঙ্গে দিয়েছ,
বাস্তবতার দোহাই দিয়ে
মনে ব্যাথা দিয়েছ।
তোমার স্মৃতি গুলো কখনও
ভুলে যাবার নয়,
ওগো তোমায় ছাড়া আমার যে
কাটেনা সময়..
তোরে ভুলে যাওয়ার লাগি
আমি ভালোবাসি নি,
সব ভেঙ্গে যাবে এভাবে
ভাবতে পারি নি..
তুই ছাড়া কে বন্ধু
আর বুঝে আমার মন,
তুই বিহনে আর
এ ভুবনে আছে কে আপন?
তুই চলেছিস তোর শ্রোতের টানে
তাল মিলিয়ে সময়ের নিয়মে
ভুলে গেছিস অতীতের দিনের কথা...
এখন কি আর আমায় ভাবিস?
নিজেকে নিয়ে ব্যাস্ত হয়ে গেছিস
সুখের ঘুম ঘুমিয়ে আছিস
কার কুলে রেখে মাথা...
কোন দিন হবো না
তোর পথের কাটা
চলে যাব আমিও দূরে...
তোরে ভুলে যাওয়ার লাগি
আমি ভালোবাসিনি ঐ
Lyrics by Samz bhai
ঘুম ভালোবাসি
![]() |
| ঘুম ভালোবাসি |
ঘুম ভালোবাসি
আজ এই নিশিতে মন
কাঁদবে সারা রাত
কেউ তো এসে আর দেখবে না
ওরে কেউ তো বুঝেনা
হাসি মুখের ভেতরে লুকিয়ে থাকা যন্ত্রনা
আহা! কি জাদু করলি
ওরে ও পাগলি
তোরে ভুলে থাকা যায় না
আমি যেদিকে তাকাই
তোরে দেখতে পাই
চারদিকে মনে হয় আয়না
ঘুম ভালোবাসিরে
আমি ঘুম ভালোবাসিরে
ঘুমাইলে তোর স্মৃতিগুলো ভুইলা থাকি রে।
আমি চক্ষু মেলিরে
তোরে খুইজা না পাইরে
এই বুকের ভিতর পরান পাখি কাইন্দা মরে রে।।
তোরে ছাড়া একা লাগে
আমার প্রতি সময়
ধিরে ধিরে যাচ্ছে পুড়ে
অবুঝ এই হৃদয়
যার কারনে পুড়ছে এ বুক
সে তো বুঝে না
অন্য কারো বুকে এখন
তাহার ঠিকানা
ঘুম ভালোবাসি রে
আমি ঘুম ভালোবাসি রে
ঘুমাইলে তোর স্মৃতি গুলো
ভুইলা থাকি রে
আমি চক্ষু মেলিলে
তোরে খুইজা না পাইলে
এই বুকের ভিতর পরান পাখি
কাইন্দা মরে রে
আর কেউ না জানুক হায়
তুইতো জানতি মোরে
মনো-প্রাণ দিয়া কত
বাসিভালো তোরে
ও ভালোবাসার তুই কি দিলি
এই কি প্রতিদান
মান কুলমান সব ডুবাইলি
করলি অপমান
ঘুম ভালোবাসি রে
আমি ঘুম ভালোবাসি রে
ঘুমাইলে তোর স্মৃতি গুলো
ভুইলা থাকি রে
আমি চক্ষু মেলিলে
তোরে খুইজা না পাইলে
এই বুকের ভিতর পরান পাখি
কাইন্দা মরে রে




No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box